News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে নির্বিঘ্নেই শুরু বিধানসভা নির্বাচনের ভোটপর্ব, ভাগ্যপরীক্ষা ২,৬১৫ জন প্রার্থীর
Image

কর্ণাটকে নির্বিঘ্নেই শুরু বিধানসভা নির্বাচনের ভোটপর্ব, ভাগ্যপরীক্ষা ২,৬১৫ জন প্রার্থীর

বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে নির্বিঘ্নেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভাগ্যপরীক্ষা হচ্ছে ২,৬১৫ জন প্রার্থী। বিজেপির প্রার্থী সংখ্যা ২২৪, বিজেপি সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ২২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জনতা দল (সেক্যুলার) প্রার্থী দিয়েছে ২০৭টি আসনে। অন্যদিকে, আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী সংখ্যা ২০৯ এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির ১৩৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ মে, শনিবার।

দক্ষিণ ভারতের এই রাজ্যে লড়াই মূলত বিজেপি, কংগ্রেস ও জেডিএস-এর মধ্যেই। তবে অন্যান্য দলও ময়দানে রয়েছে। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিধাসভা নির্বাচনের ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ছ”টা পর্যন্ত। কর্ণাটকে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২২৪টি। কর্ণাটকজুড়ে ৫৮,৫৪৫টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
কর্ণাটকের ভোটারদের বিপুল মাত্রায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ জানিয়েছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী নির্মলা সীতারমন, কর্ণাটকের মন্ত্রী সি এন অশ্বথ নারায়ণ, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এ জ্ঞানেন্দ্র, কে সুধাকর প্রমুখ। এছাড়াও অভিনেতা প্রকাশ রাজ, কন্নড় অভিনেত্রী অমূল্য ভোট দিয়েছেন।

Releated Posts

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026

জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত: গণতন্ত্রের রক্ষকদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ১৯৭৫ সালে ঘোষিত জরুরি অবস্থার ৫১তম বর্ষপূর্তিতে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করা…

ByByNews Desk Jun 25, 2026

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top