News Flash

  • Home
  • বিনোদন
  • উত্তর প্রদেশে ট্যাক্স ফ্রি ‘দ্য কেরালা স্টোরি’, যোগীর ঘোষণায় খুশি ব্রজেশ পাঠক
Image

উত্তর প্রদেশে ট্যাক্স ফ্রি ‘দ্য কেরালা স্টোরি’, যোগীর ঘোষণায় খুশি ব্রজেশ পাঠক

লখনউ, ৯ মে (হি.স.): ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে উত্তর প্রদেশে ট্যাক্স ফ্রি ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার সকালে টুইট করে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে উত্তর প্রদেশে করমুক্ত করা হবে। মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। জোর করে ধর্মান্তকরণ, লাভ জিহাদ সংক্রান্ত বিষয়ের আধারে তৈরি এই ছবি।

এই ছবিকে ঘিরে নানা ধরনের বিতর্কের মাঝেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে উত্তর প্রদেশে করমুক্ত করা হবে। যোগীর এই সিদ্ধান্তে খুশি উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ট্যাক্স-মুক্ত করা খুব ভাল সিদ্ধান্ত। আমি চাই উত্তর প্রদেশের মানুষ এই ছবিটি দেখুক এবং বুঝুক আমাদের বোনেরা কেমন কষ্ট পেয়েছে। আমরাও গিয়ে ছবিটি দেখব। পশ্চিমবঙ্গের মানুষ এই ছবির উপর নিষেধাজ্ঞা মেনে নেবে না।

Releated Posts

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top