News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করছেন, শাহের আগে জোড়াসাঁকো গিয়ে কটাক্ষ ফিরহাদের
Image

লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করছেন, শাহের আগে জোড়াসাঁকো গিয়ে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, ৯ মে (হি. স.) : ‘‘রবীন্দ্রনাথ এক হওয়ার কথা বলেছিলেন। আর এরা বিভাজনের রাজনীতি করে।’’ মঙ্গলবার এই কথাতেই কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

রবীন্দ্রজয়ন্তীতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যান তিনি। কিন্তু শাহ যাওয়ার আগেই ‘রবিতীর্থ’ ছুঁলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার জোড়াসাঁকো থেকে নাম না করে শাহকে কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করা হচ্ছে। এ ভাবে বাঙালির আবেগকে ছোঁয়া যাবে না বলে মনে করেন তিনি।

গত এপ্রিলে রাজ্য সফরে এসে লোকসভায় বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপিকে শাহের সেই লক্ষ্য বেঁধে দেওয়া নিয়েই মঙ্গলবার কটাক্ষ করেছেন ফিরহাদ। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই লক্ষ্য বেঁধে দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪০টি আসনে তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top