News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা, পাল্টা ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি কিয়েভের
Image

ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা, পাল্টা ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি কিয়েভের

কিয়েভ, ৯ মে (হি. স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। তবে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্রই গুলি করে ধ্বংস করেছে। মঙ্গলবার এই তথ্য দিয়ে বলা হয়েছে, গত কয়েকদিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় বড় ক্ষেপণাস্ত্র হামলা।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে করা এক পোস্টে রাশিয়ার হামলা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো। এক পোস্টে তিনি লেখেন, হামলাকারীরা ব্যর্থ হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে চালানো এ হামলা এই মাসের মধ্যে পঞ্চম। গত মার্চের শুরু থেকে রুশ হামলার স্থবিরতার দেখা দেয়। কিন্তু ১০ দিন আগে একটি নতুন বিমান ইউক্রেন অভিযানের জন্য রুশ ড্রোনের একটি বড় চালান নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্যাস্পিয়ান সাগর অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভের দক্ষিণ-পশ্চিমে হলোসিভস্কি জেলার একটি বাড়ির ওপর ধ্বংসস্তূপ পড়েছিল।
কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান তার পোস্টে লেখেন, কিয়েভ আবার উঠে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে!
এদিকে, এ ঘটনায় নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি বার্তা দিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি বলেছেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বা বেশি ক্ষতি হয়নি। কিয়েভের শেভচেঙ্কিভস্কি জেলার একটি রাস্তায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top