News Flash

  • Home
  • বিনোদন
  • রবীন্দ্রজয়ন্তীতে দেবের নতুন ছবি
Image

রবীন্দ্রজয়ন্তীতে দেবের নতুন ছবি

কলকাতা, ৯ মে (হি.স.): কবিগুরুকে সাক্ষী রেখেই নয়া পথচলা শুরু দেবের । রবীন্দ্র জয়ন্তীর দিন ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’তে ‘ব্যোমকেশ’ ছবির দিন ঘোষণা অভিনেতার ।

ইতিমধ্যেই ফ্লোরে গিয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ । ছবির শ্যুটিং শুরু হতে না হতেই অভিনেতা-প্রযোজক দেব জানিয়ে দিলেন সুখবরটা । রবীন্দ্র জয়ন্তীর দিন জানালেন দেব সঙ্গে অজিত কে নিয়ে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’তে ‘ব্যোমকেশ’ মুক্তির দিন । ছবিতে দেবের ছায়াসঙ্গী অজিতের চরিত্রে থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, সে কথা আগেই জানা গিয়েছিল। সেই জল্পনাতেই শিলমোহর দিলেন দেব । শ্যুটিং ফ্লোর থেকে একটি ছবি শেয়ার করেন দেব । সেখানে জানালার ধারে আলো-আঁধারিতে দাঁড়িয়ে রয়েছেন ব্যোমকেশ ও অজিত । ব্যোমকেশ দেবের চোখ বইয়ের পাতায় । ছবির বিবরণীতে দেব লিখলেন, ‘আজ রবীন্দ্র জয়ন্তীর বিশেষ দিনে আপনাদের সবার প্রিয় অজিত আর ব্যোমকেশের একটা ঝলক। যদি সবকিছু পরিকল্পনামাফিক যায় তাহলে আশা রাখছি থিয়েটারে দেখা হবে ২০২৩-এর ১১ই অগস্ট।’

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top