News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৬,১০০ কর্মসংস্থান, ৮,২০০ কোটি টাকার বেশি মূল্যের প্ৰকল্পে মউ স্বাক্ষর অসম সরকারের
Image

৬,১০০ কর্মসংস্থান, ৮,২০০ কোটি টাকার বেশি মূল্যের প্ৰকল্পে মউ স্বাক্ষর অসম সরকারের

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : ৬,১০০ যুবক-যুবতীর কর্মসংস্থানের জন্য ৮,২০০ কোটি টাকার বেশি মূল্যের প্ৰকল্পে মউ স্বাক্ষর করেছে অসম সরকার। মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে প্ৰথমসারির ১০টি কোম্পানি অসম সরকারের সঙ্গে মেগা শিল্প প্রকল্প স্থাপনের জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তির দিন অসম সরকারের সঙ্গে প্ৰথমসারির ১০টি কোম্পানি মেগা শিল্প প্রকল্প স্থাপনের জন্য রেকর্ড বিনিয়োগ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। শিল্প প্রকল্পগুলির মধ্যে অন্যতম এফএমসিজি, সিমেন্ট, গ্লাস, ইভি প্রভৃতি৷

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্ৰদত্ত ভাষণে মুখ্যমন্ত্ৰী বলেন, রাজ্য সরকারের দ্বিতীয় বৰ্ষ পূৰ্তির প্রাক্কালে আমাদের উন্নতিশীল অর্থনীতি আরও একটি অগ্রগতি লাভ করেছে৷ আজ ৮,২০০ কোটি টাকার বিনিয়োগ করতে দেশের প্রথমসারির শিল্পপ্রতিষ্ঠান যথাক্ৰমে পেপসিকো ইন্ডিয়া, বরুণ বেভারেজ, ক্যালকম সিমেন্ট ইন্ডিয়া, স্টার সিমেন্ট এনই লিমিটেড, সেঞ্চুরি ফ্লোট গ্লাস লিমিটেড, তাজ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, স্টার সিমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ডিএস গ্রুপ, আদানি গ্ৰুপের পচনশীল কার্গো ইত্যাদি কর্তৃপক্ষ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে ৬,১০০টি কর্মসংস্থান তৈরি করবে৷
আজকের মউ স্বাক্ষর অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন মন্ত্রীবর্গ যথাক্রমে অর্থ, মহিলা ও শিশু উন্নয়ন দফতরের অজন্তা নেওগ; শিল্প ও বাণিজ্য, সাংস্কৃতিক পরিক্ৰমা দফতরের বিমল বরা; কৃষি, উদ্যান শস্য, পশুপালন, সীমান্ত অঞ্চল উন্নয়ন এবং অসম চুক্তি রূপায়ণ দফতরের অতুল বরা; শ্ৰম-উন্নয়ন, চা জনজাতি উন্নয়ন দফতরের সঞ্জয় কিষাণ; জনস্বাস্থ্য ও কারিগরি, দক্ষতা বিকাশ ও উদ্যোগ এবং পৰ্যটন দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া; রাজস্ব ও পাৰ্বত্য অঞ্চল উন্নয়ন দফতরের যোগেন মোহন; হস্ততাঁত ও বস্ত্ৰশিল্প, ভূমি সংরক্ষণ, সমতল জনজাতি উন্নয়ন (বিটিআর, বড়োল্যান্ড) দফতরের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম। এছাড়া ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকগণ।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top