News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরান খান গ্রেফতার, উত্তাল ইসলামাবাদ হাই কোর্ট চত্বর
Image

ইমরান খান গ্রেফতার, উত্তাল ইসলামাবাদ হাই কোর্ট চত্বর


ইসলামাবাদ, ৯ মে (হি. স.) : গ্রেফতা হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাই কোর্ট চত্বর। সংঘর্ষে গুরুতর আহত ইমরানের আইনজীবী।

জানা যাচ্ছে, এদিন আদালত চত্বর থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তিনি আদালত চত্বরে প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারির সময় পিটিআই সমর্থক ও সাধারণ মানুষ বাধা দেন বলে জানা যাচ্ছে। যার ফলে শেষ পর্যন্ত ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা পোস্ট। এক পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে, ‘ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে। ওরা খান সাহেবকে কিছু করেছে!’

ইমরান খানের আইনজীবী সংঘর্ষে গুরুতর জখম বলে জানা যাচ্ছে। পিটিআইয়ের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রক্তাক্ত আইনজীবীর শুশ্রুষা চলছে।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top