News Flash

Image

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ সোমবার ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা ও থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগ ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উদযাপন করা হয়৷  ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস৷ ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা ও থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগে  সোমবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স আগরতলায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা সহ অন্যান্যরা৷ এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন থ্যালাসেমিয়া হলো একটি জটিল রোগ৷ এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ এদিন তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতে প্রায় দেড় কোটি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছেন৷ এছাড়া বাহক রয়েছেন পাঁচ কোটি৷ আমাদের দেশে প্রতিবছর ১০ থেকে ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে৷ ত্রিপুরার আক্রান্তের পরিসংখ্যান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে ত্রিপুরায় ছেলে সেমিয়ায় আক্রান্তের সংখ্যা ৩৮৩ জন৷ এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন তাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ নেশা মুক্ত রাজ্য গঠনের ক্ষেত্রেও ছাত্র অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ৷ আজ যারা ছাত্র আগামীর দিন তারা হবেন শিক্ষক কিংবা সমাজে প্রতিষ্ঠিত কোন ব্যক্তি৷ সচেতনতা বৃদ্ধি করার লক্ষেই থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top