News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের
Image

মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের

কলকাতা, ৮ মে (হি. স.) : কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভা থেকে সোচ্চার হচ্ছেন। আর এমন আবহে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করলেন ‘আদরনীয়া দিদি’ বলে চিঠিতে লিখে। সেই চিঠিতে জানান একগুচ্ছ আবেদন।

সুভাষবাবু এই চিঠিতে কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্ত অর্থ নিয়ে যে কাজ হয়েছে সেটা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘‌কেন্দ্রীয় সরকার ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য। সেই টাকা থেকে নতুন ভবন হয়েছে। আমার আবেদন আপনার কাছে, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি প্রভৃতি পরিষেবার উন্নয়ন ঘটাতে সাহায্য করুন।’‌ মুখ্যমন্ত্রী চিঠি পেয়েছেন। তবে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বাংলার উন্নয়নের জন্য তিনি রাজনীতির উর্দ্ধে উঠে কাজ করবেন। বাংলার মানুষের যাতে উপকার হয় তার জন্য তিনি সবকিছু করতে রাজি আছেন। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ১৩ দফা আবেদনের মধ্যে রয়েছে— ক্যান্সার চিকিৎসার আধুনিকীকরণের ব্যবস্থা, পর্যাপ্ত গ্রুপ–সি এবং ডি কর্মী নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে আরও বিশেষজ্ঞ চিকিৎসক–সহ অন্তত ২০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করার আবেদন করেছেন।

বারবার অভিযোগ উঠেছে বাংলা থেকে ১৬ জন বিজেপি সাংসদ থাকলেও এই রাজ্যের উন্নয়নে তাঁরা সামিল হচ্ছেন না। বরং বাংলাকে বঞ্চনা করতে বারবার চিঠি লিখে প্রাপ্য টাকা আটকে দিয়েছেন তাঁরা। তবে সামনে পঞ্চায়েত নির্বাচন এবং বছর ঘুরলেই শুরু হবে লোকসভা নির্বাচন। তাই কেন্দ্রীয় সরকারের টাকা এবং উদ্যোগ রাজ্যে বাস্তবায়িত করতে চান বিজেপি সাংসদরা। মুখ্যমন্ত্রীকে চিঠিতে সেই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top