News Flash

Image

আমডাঙায় শুটআউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

বারাসত, ৮ মে (হি.স.) : বজবজের পর এবার আমডাঙায় শুটআউট। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। জখম আবু তোয়েবকে প্রথমে বারাসতের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

রবিবার রাতে আবু তোয়েব বাইকে চড়ে সন্তোষপুর থেকে ঘুরিগাছিতে ফিরছিলেন। মথুরা এলাকায় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতে গুলি লাগে তাঁরা। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করেন আবু তোয়েব। দুষ্কৃতীরা আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন। আবু তোয়েবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে এই শুটআউট, তা স্পষ্ট নয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top