News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা
Image

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সোমবার সকালে অনুষ্ঠিত হয় দুটি গ্রুপের বসে আঁকো প্রতিযোগিতা৷ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী দিবস৷ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তথ্য সংসৃকতি দপ্তরের উদ্যোগে সোমবার সকাল থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান৷ সোমবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয় দুটি গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতা৷ এদিন প্রতিযোগিতায় আড়াইশতাধিক খুদে প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে৷ এদিন বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে খুদে শিল্পী এবং তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সকাল থেকেই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিযোগী প্রতিযোগিনী এবং তাদের অভিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়৷ আগামীকালও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিবস যথাযজ্ঞ মর্যাদায় পালিত হবে৷ এজন্য তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷

Releated Posts

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top