News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের নির্দেশ মমতার
Image

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের নির্দেশ মমতার

কলকাতা, ৮ মে (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দ্য কেরালা স্টোরি’-র প্রশংসায় পঞ্চমুখ। সেভাবেই বিরোধিতায় মুখর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ছবিকে বিকৃত তথ্যে ভরা ছবি বলে সম্বোধন করে মন্তব্য করলেন কেরলের মানুষদের অসম্মান করে এই ছবি।এই সঙ্গে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন।

পরিচালক সুদীপ্ত সেনের ছবি বক্স অফিসে ভালই ব্যবসা করছে। তবে ভাল ব্যবসার সঙ্গে সঙ্গে বিতর্কও কিন্তু পিছু ছাড়ছে না এই ছবির। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে। ”

এদিন মমতা বলেন, ”সম্প্রতি বিজেপির দ্বারা মনোনীত হওয়া কিছু তারকা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করছে ‘বেঙ্গল ফাইলস’ নামে। তাঁরা তো কাশ্মীরী মানুষকে অসম্মান করার জন্য ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করেছিল। সাধারণ মানুষদের দোষ কোথায়? এখন তাঁরা কেরালাকে অসম্মান করছে। এবার তাঁরা নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে।

মুখ্যমন্ত্রী বলেন, “কানে এসেছে তাঁরা নাকি কিছু পোস্টার তৈরি করেছে বাংলাকে বাঁচাও লিখে। কী হয়েছে বাংলার? শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে! আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।”

রাজ্যের কোন কোন সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চলছে তাঁর খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে একটা তালিকাও তৈরি করতে বলেন। মুখ্যসচিবকে এই ছবি নিষিদ্ধ করার কথাও বলেন। মমতা জানান, ‘এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। ‘

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top