News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএ এবং দুই কর্মীর বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে খাদ্য ভবনে আন্দোলন
Image

ডিএ এবং দুই কর্মীর বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে খাদ্য ভবনে আন্দোলন

কলকাতা, ৮ মে (হি. স.) : কর্মবিরতি এবং ধর্নার মাধ্যমে সোমবার প্রতিবাদ করলেন বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) এবং দুই কর্মচারীর বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে খাদ্য ভবনে আন্দোলনকারী সরকারি কর্মচারী সংগঠনের সমর্থকেরা।

খাদ্য দফতরের আন্দোলনের নেতৃবৃন্দ জানান, “আমরা সোমবারও শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছি। মধ্যাহ্নভোজের বিরতির সময় অবস্থান করেছি। দাবি তুলেছি, খাদ্য ভবনের দুই কর্মচারীকে বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক।’’

প্রসঙ্গত, সম্প্রতি খাদ্য এবং সরবরাহ দফতর নির্দেশিকা জারি করে খাদ্য ভবনের দুই কর্মী সৌমেন্দ্র নারায়ণ বসু এবং দেবু সিংকে বদলি করছে। ঘটনাচক্রে, তাঁরা দু’জনেই রয়েছেন ডিএ আন্দোলনের প্রথম সারিতে। রাজ্য প্রশাসনের তরফে সৌমেন্দ্রকে পূর্ব বর্ধমান এবং দেবুকে পশ্চিম বর্ধমানে বদলি করা হয়েছে।

আন্দোলনকারীদের একাংশের সূত্রে বার্তা ছিল, কর্মবিরতির সীমারেখা ছাড়িয়ে বিক্ষোভ কর্মসূচিকে নতুন মাত্রা দিতে সক্রিয় হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। তারই প্রাথমিক পদক্ষেপ হিসাবে সোমবার খাদ্য ভবন ‘অচল’ করার পরিকল্পনা হয়েছে বলেও ‘খবর’ মিলেছিল। এ দিন খাদ্যমন্ত্রী এবং সচিবকে দফতরে ঢুকতে তারা বাধা দিতে পারে বলে ‘খবর’ ছিল। ‘প্রস্তুত’ ছিল প্রশাসন এবং সরকারপন্থী কর্মচারী সংগঠনও। কিন্তু শেষ পর্যন্ত অশান্তির পথে হাঁটল না সংগ্রামী যৌথ মঞ্চ।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top