News Flash

Image

কাছাড় জেলার চৌরঙ্গীতে ভিএইচপি পশ্চিম কাছাড় জেলা বৈঠক অনুষ্ঠিত

শিলচর (অসম), ৭ মে (হি.স.) : বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার উদ্যোগে রবিবার কাটিগড়ার চৌরঙ্গী স্থিত শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দিরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি পরেশ চন্দ্র পালের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে বিগত সভার প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদক অশোক কুমার দাস। এরপর ওঙ্কার ধ্বনির মাধ্যমে তা বৈঠকে গৃহীত হয়।

সভায় প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, বিভাগ সংগঠন মন্ত্রী রথিশ দাস, তিনজন জেলা সহ সভাপতি নিরঞ্জন মোহন দাস, বিধু ভূষন দেব ও জিতেন্দ্র চন্দ্র দাস প্রমুখ বক্তব্য প্রদান করেন। বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মনিতা বৈষ্ণব প্রবচন প্রদান করেন।

এদিনের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃশক্তি প্রান্ত সংযোজিকা চন্দ্রা দাস, প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, পশ্চিম কাছাড় জেলা সহ-সভাপতি কৌশিক ঘোষ, সহ সম্পাদক সুশান্ত দাস সহ পশ্চিম কাছাড় জেলার অধীন বিভিন্ন প্রখণ্ড ও খণ্ড কমিটির কার্যকর্তারা। এদিনের বৈঠকে সর্বম্মতিক্রমে তিনটি প্রস্তাব গ্রহন করা হয়েছে। কর্নাটক কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ ঘোষনা করার মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে নিন্দা জানানো হয় ।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top