News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুরে অধ্যায়ণরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে টিটিএএডিসি প্রশাসন এবং প্রদ্যোত কিশোর দেববর্মণও উদ্যোগী
Image

মণিপুরে অধ্যায়ণরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে টিটিএএডিসি প্রশাসন এবং প্রদ্যোত কিশোর দেববর্মণও উদ্যোগী

আগরতলা, ৬ মে (হি. স.) : হিংসাজর্জর মণিপুরে অধ্যায়ণরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে টিটিএএডিসি প্রশাসন এবং তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণও এগিয়ে এসেছেন। প্রদ্যোত আজ সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, মণিপুরে আটকে রয়েছেন ত্রিপুরার ৫০ জন ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনার জন্য বিমানের টিকেট পাঠানো হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার দাবি এডিসি প্রশাসনও ত্রিপুরার ৫০ জন ছাত্রছাত্রীকে মণিপুর থেকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে।
এদিন প্রদ্যোত দাবি করেন, সংকটের মুহুর্তে মানুষের পাশে দাড়ানো মানুষের কর্তব্য। ত্রিপুরার মানুষ নানাভাবে সহায়তা করেছেন। তাই, তাঁদের বিপদে পাশে দাড়ানো প্রধান ধর্ম বলে মনে করেছি। তিনি আগামীকাল রবিবার ইন্ডিগো-র বিমান ৬ই-৫২৫ চেপে ত্রিপুরার ৫০ জন ছাত্রছাত্রী মণিপুর থেকে আগরতলায় ফিরবেন। তাঁদের টিকিটের সমস্ত খরচ নিজেই বহন করেছেন বলে প্রদ্যোতের দাবি।
এদিকে, আজ বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, মণিপুরে ২৯৯ জন ছাত্রছাত্রী বিভিন্ন কলেজে পাঠরত রয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় কৃষি মহাবিদ্যালয়ে ৪৮ জন, মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং পড়ুয়া ২৩১ জন এবং এনআইটি ও এমআরইটি-তে অধ্যায়ণ করছেন এমন ২০ জন ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জনকে ত্রিপুরায় ফিরিয়ে আনার জন্য এডিসি প্রশাসন উদ্যোগী হয়েছে। এদিন তিনি মণিপুর থেকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের বিশেষ বিমানে ফিরিয়ে আনার ত্রিপুরা সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top