News Flash

  • Home
  • প্রধান খবর
  • কনভয়ের ধাক্কায় মৃত্যু, শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে পথে তৃণমূল
Image

কনভয়ের ধাক্কায় মৃত্যু, শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে পথে তৃণমূল

পূর্ব মেদিনীপুর, ৫ মে (হি. স.) : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবারের সেই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার চন্ডীপুর এবং কাঁথিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন সোহম চক্রবর্তী, বীরবাহা হাঁসদারা। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে চন্ডীপুর থানায়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবারের সেই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে চন্ডীপুর থানায়।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে চণ্ডীপুরের কাছে শুভেন্দু অধিকারীর কনভয় এক যুবককে ধাক্কা মারে বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় তাঁর। সাইকেলে চেপে ওই যুবক রাস্তা পেরনোর সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা গাড়ি ধাক্কা মেরে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম শেখ ইসরাফিল। তিনি চণ্ডীপুরের ভৈরবপুর এলাকার বাসিন্দা।

Releated Posts

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026

‘ভারতে পরিবর্তনের গতি নিঃসন্দেহে বেড়েছে’, বললেন ভারতীয় বংশোদ্ভূত গোড্যাডি সিইও আমান ভুটানি

সিয়াটল, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে পরিবর্তনের গতি গত কয়েক বছরে নিঃসন্দেহে অনেক বেড়েছে বলে মন্তব্য করলেন ভারতীয় বংশোদ্ভূত…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top