News Flash

  • Home
  • দেশ
  • ৮ মে অবধি শীতল থাকবে কাশ্মীর, পর্যটকদের গরম কাপড় প্রস্তুত রাখতে বলল আবহাওয়া দফতর
Image

৮ মে অবধি শীতল থাকবে কাশ্মীর, পর্যটকদের গরম কাপড় প্রস্তুত রাখতে বলল আবহাওয়া দফতর

শ্রীনগর, ৫ মে (হি.স.): আগামী ৮ মে অবধি শীতল থাকবে কাশ্মীর, বাড়বে ঠান্ডাও; জানিয়ে দিল কাশ্মীরের আবহাওয়া দফতর। কাশ্মীরের নাগরিক তথা পর্যটকদের গরম কাপড় প্রস্তুত রাখতে বলল আবহাওয়া দফতর। পাশাপাশি কৃষকদের আপেল গাছে স্প্রে করা ও ফসল কাটা (জম্মু অঞ্চলে) ৬-৮ মে-র এড়িয়ে যেতে অনুরোধ করেছেন আবহবিদরা।

আগামী ৮ মে পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে আবহাওয়া মনোরমই থাকবে। বাড়বে ঠান্ডাও। কিন্তু ৯-১২ মে কাশ্মীরের আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। শ্রীনগরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ২.২ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কার্গিল ও লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৫.৪ ও মাইনাস ০.২ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top