সামসী, ৪ মে (হি. স.) : কাটিহার থেকে মালদা আসার পথে ৫৫৭০২ কাটিহার মালদা টাউন প্যাসেঞ্জারে আগুন। শুক্রবার মালাহার স্টেশনে বগির নীচে চাকা জ্যাম হয়ে আগুন লেগে যায়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়।
সেই অবস্থায় সামসী স্টেশনে এসে পৌঁছায় ট্রেন। তারপর আগুন নেভানো হয়। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যান্ত্রিক গোলযোগ থেকে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। এদিকে এই সমস্যার জন্য ভালুকা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস।



















