News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, জেলাশাসককে অনুসন্ধানের নির্দেশ
Image

কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ, জেলাশাসককে অনুসন্ধানের নির্দেশ

কলকাতা, ৫ মে (হি. স.) : কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে উত্তর দিনাজপুরের জেলাশাসককে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত দফতরের সচিবের নজরদারিতে দু’মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। প্রয়োজনে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও পর্যবেক্ষণে জানিয়েছে আদালত।

সবুজ ভুট্টাখেতে নাকি ১০০ দিনের কাজে পুকুর খনন করা হয়েছিল বলে দাবি। কিন্তু দেখা গিয়েছে, ২-৩ বছরেই সেই পুকুর ভরাট হয়ে সেখানে গাছও গজিয়ে গেছে। উত্তর দিনাজপুরে জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পুকুর খনন দেখিয়ে প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান।

এই প্রেক্ষিতে, গত ১৯ মার্চ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না রানি মণ্ডলকে ৪ লক্ষ ১৭ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। জ্যোৎস্না রানি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী। সেই মামলায় শুক্রবার পঞ্চায়েত দফতরের সচিবের নজরদারিতে অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। ২ মাসের মধ্যে শেষ করতে হবে অনুসন্ধান।

Releated Posts

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026

বাংলার উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, বললেন, ‘চূড়ান্ত ফল কী হবে, সবাই জানেন’

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী…

ByByNews Desk Sep 21, 2026

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top