News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে হোটেল ভাড়া করে থাকছে চোরের দল, পুলিশি হানায় গ্রেপ্তার এক
Image

রাজধানীতে হোটেল ভাড়া করে থাকছে চোরের দল, পুলিশি হানায় গ্রেপ্তার এক


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বাড়ি ঘরে এবং বিভিন্ন হোটেল ও লজে অস্থায়ীভাবে ভাড়া থেকে চোর চক্র বিভিন্ন স্থানে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আগরতলা শহর এলাকার জিবি বাজারে একটি হোটেলের রুম থেকে এক দাগি চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ জানা যায় গত বেশ কিছুদিন ধরেই হোটেলের রুম ভাড়া করে থাকত ওই চোর৷ কিন্তু সে পুলিশের নজর এড়াতে পারেনি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ আটক চোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের আরো কয়েকজনের নাম ধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং তাদেরকে জালে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় গোপন
খবরের ভিত্তিতে জিবি বাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক এক কুখ্যাত  বাইক চোর৷ আটক কুখ্যাত বাইক চোরের নাম ক্ষিতীশ সরকার৷  বাড়ি প্রতাপগড় এলাকায়৷জানা যায় সে বেশ কয়েকদিন যাবত জিবি বাজার এলাকার ব্যবসায়ী প্রদীপ গোপের হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে৷ প্রতিদিন ২০০ টাকার বিনিমিয়ে রুম ভাড়া নেয় ক্ষীতিশ৷ আর সেখানে থেকেই শহরের বুকে একের পর এক চুরি কান্ড সংগঠিত করছে এই চোর৷ এদিকে জিবি ফাঁড়ির ওসি মৃনাল পালের নেতৃত্বে বুধবার জিবি বাজারের সেই হোটেলে হানা দিয়ে একটি কক্ষ থেকে তাকে আটক করে৷ হোটেল মালিকের অতি মুনাফা লাভের কারনে এই ধরনের ব্যক্তি নির্বিঘ্নে গা ঢাকা দিয়ে নিজেদের বদ উদ্দেশ্য চরিতার্থ করে চলেছে৷ পুলিশি জিজ্ঞাসাবাদে হোটেল মালিক বৈধ কোন কাগজ দেখাতে পারেনি৷ এমনকি তাকে বলা হয়েছিল ক্ষতিশের আত্মীয় জিবিতে ভর্তি৷ তাই রুম ভাড়া নিয়েছে সে৷ তারও কোন কাগজ দেখাতে পারেনি হোটেল মালিক প্রদীপ গোপ৷ পুলিশ কুখ্যাত চোর ক্ষিতিশ সরকারকে আটক করে নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top