News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে বনকর্মীদের হাতে উদ্ধার গাড়ি সহ কাঠের লগ
Image

পাচারকালে বনকর্মীদের হাতে উদ্ধার গাড়ি সহ কাঠের লগ

আগরতলা, ৩ মে (হি.স.): গোপন সংবাদের ভিত্তিতে পাচারকালে বেআইনী কাঠের লগ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন চড়িলাম বনদপ্তরের কর্মীরা। কিন্তু গাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। গাড়ি সহ কাঠের লগের আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন বনকর্মী সুকান্ত দাস।

তিনি জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ গোয়েন্দা সূত্রে খবর আসে বিশালগড় চন্দ্রনগর এলাকায় নম্বর বিহীন একটি ছোট মালবাহী গাড়িতে করে প্রচুর পরিমানে বেআইনি কাঠের লগ পাচার হচ্ছে। সেই মোতাবেক  বন কর্মীরা দ্রুত ছুটে গিয়েছে। কিন্তু বনদস্যুরা বনদপ্তরের কর্মীদের দেখতে পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রেনে পড়ে যায়। তখন গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

তাঁর দাবি, রাতের আধারে বনদুস্যরা সিপাহীজলা অভয়ারণ্য থেকে গাছ কেটে পাচারের চেষ্টা করছে। গাড়ি সহ কাঠের লগের আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top