News Flash

Image

অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ মে (হি.স.) : পুকুরে ভাসমান এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। নতুননগর তাঁতিপাড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রাই এয়ারপোর্ট থানায় খবর দিয়েছে। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত মৃত ব্যক্তির  পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জনৈক পুলিশ কর্মী জানিয়েছেন, বুধবার সকালে স্থানীয়রা গরু চড়াতে এসে নতুননগর তাঁতিপাড়া এলাকার পুকুরে একটি দেহ ভাসতে দেখেন। তখনই তাঁরা খবর পাঠায় এয়ারপোর্ট থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানিয়েছেন, মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তবে এয়ারপার্ট থানায় এক ব্যক্তির নিখোঁজের মামলা দায়ের করা হয়েছিল। তাঁদের মৃতদেহ শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু নিখোঁজ ব্যক্তির সাথে মৃতের চেহেরা এক নয় বলে তাঁরা জানিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top