News Flash

  • Home
  • বিনোদন
  • বিমানবন্দরে ভক্তের সঙ্গে ছবি তুলতে অস্বীকার, ঠেলে ফেলে দিলেন শাহরুখ, নেট দুনিয়ায় নিন্দা
Image

বিমানবন্দরে ভক্তের সঙ্গে ছবি তুলতে অস্বীকার, ঠেলে ফেলে দিলেন শাহরুখ, নেট দুনিয়ায় নিন্দা

মুম্বই, ৩ মে (হি.স.): ভক্তদের মাত্রাতিরিক্ত অত্যাচারে বিরক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বই বিমান বন্দরে ভক্তদের অত্যাচারে স্বাভাবিকভাবেই শাহরুখকে দেখা মাত্রই তাঁর ভক্তরা ছুটে আসেন সেলফি তোলার জন্যে। কিন্তু ভক্তদের সঙ্গে সেলফি তুলতে মোটেও রাজি হননি বাদশা। তিনি রীতিমতো বিরক্ত হন এবং এক ভক্তের তাঁর সামনে এসে ছবি তুলতে চাইলে তাঁকে দূরে ঠেলে দেন অভিনেতা। কাশ্মীর থেকে মুম্বই ফিরতেই বিমানবন্দরে এরকম পরিস্থিতির সম্মুখীন হলেন বাদশা।

তবে শাহরুখের এরকম দৃষ্টিভঙ্গি দেখে নেটিনাগরিকরা অভিনেতার নিন্দা করেছেন। ঘটনাটি ঘটেছে, যখন শাহরুখ খান মুম্বই বিমানবন্দরে পাড়ি দেন তখনই একজন ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে শুরু করে। নায়ক রীতিমতো বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে দূরে ঠেলে দেয়। বুধবার পাপারাজ্জিদের অ্যাকাউন্টে থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। যেখানে, শাহরুখকে তাঁর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দর থেকে বের হতে দেখা গিয়েছে। বিমানবন্দরে পাপারাজ্জি এবং ভক্তরা তাঁকে অভ্যর্থনা জানালে শাহরুখ সবার উদ্দেশ্যে চুমু উড়িয়ে দেন। তখনই ভক্তের সঙ্গে সেলফি তোলা অস্বীকার করেন বাদশা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top