News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে বজরংবলীর নামে জয়ধ্বনি মোদীর, সমস্বরে সমবেত জনতা বলে উঠল ‘জয়’
Image

কর্ণাটকে বজরংবলীর নামে জয়ধ্বনি মোদীর, সমস্বরে সমবেত জনতা বলে উঠল ‘জয়’

বেঙ্গালুরু, ৩ মে (হি.স.): কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এবার বজরংবলী কী বলে স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বার বার বজরংবলী কী বলে স্লোগান তুললে, জনসভায় হাজির মানুষ সহোৎসাহে, সমস্বরে ‘জয়’ বলে চিৎকার করে ওঠেন। প্রসঙ্গত কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে শুরু করেছে বিজেপি, কংগ্রেস-সহ প্রত্যেকটি রাজনৈতিক দল।

মঙ্গলবারই নিজেদের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস জানিয়েছিল, তারা কর্নাটকে ক্ষমতায় এলে বজরং দল কিংবা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর মতো ধর্মীয় প্ররোচনা সৃষ্টিকারী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে। তারপরই কংগ্রেসের সমালোচনায় সরব হন বিজেপি নেতারা। কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীও। বুধবার কর্নাটকের মুদবিদরিতে জনসভা করেন মোদী। সভামঞ্চ থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, “সমাজে শান্তি থাকলে কংগ্রেস শান্তিতে থাকতে পারে না। দেশের উন্নতি হলে কংগ্রেস তা সহ্য করতে পারে না।” কংগ্রেসের গোটা রাজনীতিটাই ‘বিভাজন এবং শাসন’ নীতির উপর দাঁড়িয়ে আছে বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top