News Flash

Image

করিমগঞ্জের দরগাহবাজারে জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

বদরপুর (অসম), ৩ মে (হি.স.) : করিমগঞ্জের বদরপুর দরগাহবাজার এলাকার নয়াপাতন গ্রামে জলে ডুবে মৃত্যু ঘটল দুই স্কুল পড়ুয়ার। স্কুল থেকে বাড়িতে ফিরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুকন্যার। স্কুল থেকে বাড়ি ফিরে নির্জন এলাকায় স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটে একই গ্রামের সহপাঠী দুই স্কুল ছাত্রীর।

জানা গেছে, নয়াপাতন গ্রামের নজরুল ইসলাম ও লায়লা বেগমের কন্যা রুসতানা বেগম (১৪) ও রুসনা বেগম এবং হারুন আলির কন্যা নাজিরা বেগম (১০) স্নান করতে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে তারা ঘরে না ফেরায় শুরু হয় খোঁজখবর। শেষে নিজদের বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে ওঠে কন্যা সন্তান দুটির নিথর দেহ।

সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বদরপুর থানায়। বদরপুর থানার ওসি ইন্সপেক্টর সমেশ্বর কোঁওর ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় শোক এলাকাজুড়ে ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top