News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়পুরে শুরু যোগ মহোৎসব, যোগাভ্যাস করলেন সর্বানন্দ ও শেখাওয়াত-সহ অনেকেই
Image

জয়পুরে শুরু যোগ মহোৎসব, যোগাভ্যাস করলেন সর্বানন্দ ও শেখাওয়াত-সহ অনেকেই

জয়পুর, ২ মে (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের ৫০ দিন আগে রাজস্থানের জয়পুরে মঙ্গলবার শুরু হয়েছে যোগ মহোৎসব। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে এবং মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ-এর ব্যবস্থাপনায় জয়পুরের শ্রী ভবানী নিকেস্টন শিক্ষা সমিতি স্পোর্টস গ্রাউন্ডে এই যোগ মহোৎসবে ৫০টি অগ্রণী যোগকেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাভ্যাস করেছেন বহু মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করে জানান, “যোগাভ্যাসের সঙ্গে একটি পুনরুজ্জীবিত সকাল! এখন জয়পুরে হচ্ছে। যোগ মহোৎসব ২০২৩-এ হাজার হাজার মানুষ অংশ নেন।” যোগাভ্যাসের গুণাগুণ তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top