News Flash

  • Home
  • দেশ
  • মালদায় কমল অভিষেকের জনসভার সংখ্যা, প্রশ্ন নানা মহলে
Image

মালদায় কমল অভিষেকের জনসভার সংখ্যা, প্রশ্ন নানা মহলে

মালদা, ২ মে (হি. স.) : ইটাহার, গঙ্গারামপুরের পর এবার মালদা জেলাতেও চারটি জনসভা বাতিল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আগে বলা হয়েছিল, বুধবার গঙ্গারামপুর থেকে মালদার জেলায় প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তাঁর জনসভা করার কথা ছিল হবিবপুরের কেন্দপুকুর, গাজোলের দেওতলা এবং রতুয়ার সামসীতে৷ পরদিন তাঁর সভা হওয়ার কথা ছিল মানিকচকের এনায়েতপুর, কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এবং কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুরে৷ কিন্তু মঙ্গলবার তাঁর যে চূড়ান্ত সফরসূচি এসেছে, তাতে এই জেলার চারটি জনসভাই উধাও।
বুধবার শুধুমাত্র রতুয়ার সামসী এবং পরদিন মানিকচকের এনায়েতপুরে জনসভা করবেন তিনি ৷ বাকি সবটাই রোড শো ৷ বিরোধীদের কটাক্ষ,এই জেলায় শাসকদলের যত উপদল রয়েছে এবং তাদের মধ্যে এখন যে সংঘাত চলছে, তাতে জনসভার মাঠ ভরানোটাই জেলা তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ ৷ টানা ক’দিন ধরে এই জেলায় ঘাসফুলের খেত চষে সে বিষয়ে নিশ্চিত হয়েছে আইপ্যাক ৷ তাই তারা দলের রাজ্য নেতৃত্বকে জনসভা কমিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন।

শুধু বিরোধীরাই নয়, একথা জানাচ্ছে খোদ তৃণমূলের একাংশ ৷ তাদের আরও বক্তব্য, শুধু সভার সংখ্যা কমিয়ে দেওয়াই নয়, অভিষেকের সভার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি বলছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও জনসভার সময়সীমা কমিয়ে দেওয়া হয়নি ৷ তিনি ২৫ থেকে ৩০ মিনিট বক্তব্য দেবেন ৷ বাকি সময় আমরা বক্তব্য রাখব ৷ এত জনসভায় বক্তব্য দিয়ে তাঁর গলার পরিস্থিতি ভালো নেই ৷ ফলে তিনি বেশি সময় ধরে বক্তব্য রাখতে পারবেন না ৷ আর ছ’টি জনসভার আয়োজন করার ভুলটা ছিল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের। তিনি বলেছিলেন, জনজোয়ার জনসংযোগ যাত্রা হচ্ছে ৷ অর্থাৎ মানুষের কাছে বেশি পৌঁছতে হবে ৷ এটা পথযাত্রার মাধ্যমেই করা সম্ভব৷ তাই যেসব জায়গায় তাঁর জনসভা ছিল, তার প্রতিটি জায়গাতেই বড় পথযাত্রা হচ্ছে ৷ কর্মসূচির কোনও কাটছাঁট হয়নি ৷ তাঁর নির্দেশেই পথযাত্রা বাড়ানো হয়েছে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top