News Flash

  • Home
  • বিদেশ
  • দক্ষিণ কোরিয়া সফরে নির্মলা সীতারমন, দ্বিপাক্ষিক বৈঠক এডিবি ব্যাঙ্কের প্রেসিডেন্টের সঙ্গে
Image

দক্ষিণ কোরিয়া সফরে নির্মলা সীতারমন, দ্বিপাক্ষিক বৈঠক এডিবি ব্যাঙ্কের প্রেসিডেন্টের সঙ্গে

ইনচিওন ও নয়াদিল্লি, ২ মে (হি.স.): টানা ৪ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার ইনচিওন বিমানবন্দরে পৌঁছলে নির্মলাকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার। এদিনই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ভারতের অর্থ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচিওনে এডিবি বার্ষিক সভার ফাঁকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্লেখ করেছেন, এডিবি-র সার্বভৌম এবং অ-সার্বভৌম ক্রিয়াকলাপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসাবে অবিরত রয়েছে ভারত এবং ব্যাঙ্কের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থার জন্য এডিবি-কে সমর্থনও ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ৪ দিনের সফরে শ্রীমতি সীতারান, গভর্নরস বিজনেসে যোগ দেওয়া ছাড়াও ব্যাঙ্কের নীতি সংক্রান্ত এডিবি-র এক সম্মেলনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top