News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে আসন্ন ভোটের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ নাড্ডার, একগুচ্ছ প্রতিশ্রুতি দিল বিজেপি
Image

কর্ণাটকে আসন্ন ভোটের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ নাড্ডার, একগুচ্ছ প্রতিশ্রুতি দিল বিজেপি

বেঙ্গালুরু, ১ মে (হি.স.): কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সোমবার বেঙ্গালুরুতে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং অন্যান্য নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপির এই নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজেপির নির্বাচনী ইস্তেহারে সমস্ত বিপিএল পরিবারকে বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউগাদি, গণেশ চতুর্থী এবং দীপাবলি মাসে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও ‘পোষণ’ স্কিম চালু করার জন্য, যার মাধ্যমে প্রতিটি বিপিএল পরিবারকে প্রতিদিন আধা লিটার নন্দিনী দুধ এবং মাসিক রেশন কিটের মাধ্যমে ৫ কেজি শ্রী অন্ন-সিরি ধান্য প্রদান করা হবে।

বিজেপির নির্বাচনী ইস্তেহারে আরও উল্লেখ করা হয়েছে, কর্ণাটকে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) প্রয়োগ করা একটি উচ্চ-স্তরের কমিটির সুপারিশের ভিত্তিতে যা এই উদ্দেশ্যে গঠিত হবে; বেঙ্গালুরুতে অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের “জীবনযাত্রা সহজ” করতে, কর্ণাটক অ্যাপার্টমেন্ট মালিকানা আইন, ১৯৭২ সংস্কার করে এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য কর্ণাটক রেসিডেন্টস ওয়েলফেয়ার পরামর্শক কমিটি গঠন করা হবে। এছাড়াও আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top