News Flash

  • Home
  • দেশ
  • সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না হাই কোর্ট
Image

সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না হাই কোর্ট

কলকাতা, ১ মে (হি. স.) : তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। তবে বিচারপতির পরামর্শ, মামলাকারী চাইলে এ নিয়ে জনস্বার্থ মামলা করতে পারেন। এই অভিযোগ নিয়ে মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনও করতে পারেন।

অপরূপার বিরুদ্ধে স্কুলের গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে মামলাকারী কোনও ভাবে ক্ষতিগ্রস্ত নন এবং বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়।

নিজের নাম লেখা লেটার প্যাডে স্কুলের গ্ৰুপ-সি চাকরির জন্য সুপারিশ করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা। এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন তরুণজ্যোতি। প্রথমে তিনি এই বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মান্থা তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন। তরুণজ্যোতির দাবি ছিল, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষ যোগ রয়েছে অপরূপার। গ্রুপ সি নিয়োগের সময় তাঁর লেটারহেডে নাকি অযোগ্য প্রার্থীদের চাকরির সুপারিশ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই উচ্চ আদালতে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন তরুণজ্যোতি।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top