News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদানে মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের পরিচয় : খাদ্য মন্ত্রী
Image

রক্তদানে মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের পরিচয় : খাদ্য মন্ত্রী


আগরতলা, ১ মে (হি.স.) : রক্তদানে মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের পরিচয় বহন করে থাকে। আজ রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে  ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি৷ ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়৷ এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য৷

এদিন তিনি বলেন, মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়৷ প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে শত শত মানুষ, এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়৷ ব্লাড ব্যাঙ্ক গুলিতে টাটকা রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য রক্তদান করা আমাদের দায়িত্ব এবং নৈতিক কর্তব্যর মধ্যে পড়ে, দাবি করেন তিনি।

তাঁর পরামর্শ, মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে। তাতে আগামী দিনে মানুষের দূর্ভোগ অনেক কম করা যাবে। স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব৷

তাঁর কথায়, সভ্যতার পারস্পরিক নির্ভরশীলতার কর্তব্যমূলক কর্মসূচিগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে মহৎ এবং পবিত্র কাজটি হল মানুষের জীবন বাঁচানো৷ কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের পক্ষে কোন মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করা সবসময় সম্ভব হয়ে ওঠেনা৷ তাই এক্ষেত্রে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজটি রক্তদান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাই তিনি সকল ছাত্র-যুব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি কর্মচারী, বেসরকারী সংগঠন এবং সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top