News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত নির্বাচনের বুধবার মালদা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Image

পঞ্চায়েত নির্বাচনের বুধবার মালদা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মালদা, ৩০ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব কিছু ঠিক থাকলে আগামী ৩ মে অর্থাৎ সামনের বুধবার তিনি যাবেন মালদা জেলায়। সেখানে ৪ তারিখ থাকছে তাঁর প্রশাসনিক বৈঠক।

সেই বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটি বৈঠকেই মুখ্যমন্ত্রী ২টি জেলার অবস্থা পর্যালোচনা করে নেবেন। সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উত্তর দিনাজপুর জেলার থাকার কথা ছিল না। কিন্তু কালিয়াগঞ্জের ঘটনার পরে মালদার বৈঠকেও মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের ডেকে নিতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেই ঘটনার জেরে থানা ভাঙচুর, পুলিশ কর্মীকে শারীরিক হেনস্থা থেকে পুলিশকে মারধরের ঘটনাও ঘটে। সেই সব ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। কালিয়াগঞ্জ থানায় হামলার ঘটনার পিছনে আবার কেএলও জঙ্গিদের সরাসরি যোগ থাকার ঘটনাও উঠে আসে। এই রকম অবস্থায় উত্তরবঙ্গের একটি জেলা সফরে গিয়ে পাশের উত্তর দিনাজপুর জেলার দিকে মুখ্যমন্ত্রী মন দেবেন না সেটা হতে পারে না। তাই সরকারি ভাবে এখনও কিছু ঘোষিত না হলেও মনে করা হচ্ছে আগামী ৪ তারিখের বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার আধিকারিকেরাও থাকতে পারেন।

পাশাপাশি তৃণমূল সূত্রে জানা গিয়েছে এখন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বুকে যে জনসংযোগ যাত্রা করছেন সেই যাত্রা মালদা জেলায় প্রবেশ করলে সেই যাত্রায় অংশ নিতে পারেন তৃণমূল নেত্রীও। অর্থাৎ একই ম্নচে দেখা মিলবে অভিষেক ও মমতার।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top