News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতাতেও ঝড়-বৃষ্টি, অবতরণ করতে পারল না ৪টি বিমান
Image

কলকাতাতেও ঝড়-বৃষ্টি, অবতরণ করতে পারল না ৪টি বিমান

কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.) : কলকাতা ও লাগোয়া এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতায় অবতরণ করতে পারেনি ৪টি বিমান।

সকাল থেকেই রোদের তেজে যাঁরা বাইরে বেরিয়েছিলেন রীতিমতো নাজেহাল হতে হচ্ছিল তাঁদের। তবে বেলা বাড়তেই শনিবারের মতো আবহাওয়া পরিবর্তন হয়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় । এরপর আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে দোসর ঝড় । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতায় অবতরণ করতে পারেনি ৪টি বিমান। কলকাতা বিমানবন্দরের কাছে এসেও ফিরে যেতে হয়েছে ৪টি বিমানকে। মুষলধারে বৃষ্টি ও ঝড়ের জন্য অবতরণে সমস্যা হয়েছে। সেই কারণেই ফেরানো হয়েছে ৪টি বিমান। উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে বজ্রপাতের জেরে প্রাণ হারিয়েছেন ১৬ জন। তাই হাওয়া অফিসের পূর্বাভাস যেন নিরাপদ আশ্রয়ে থাকেন সকলে। রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। যার জেরে জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস সূত্রে খবর, এই ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার এবং উত্তরবঙ্গে গতকাল ও আজ কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর জেরে গোটা রাজ্যেই বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top