News Flash

Image

কাঞ্চনপুরে দিনদুপুরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ কাঞ্চনপুর মহকুমায় চুরি কান্ড অব্যাহত৷ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে চুরি হয়ে গেছে বাইক৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ দীর্ঘদিন ধরে কাঞ্চনপুরের বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড অব্যাহত৷  কাঞ্চনপুর শহরের প্রাণকেন্দ্র মহকুমা শাসকের কার্য্যালয়ের সামনে থেকে একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোর৷ বাইকের মালিক সঞ্জয় কালওয়ার৷ পেশায় খাদ্য দপ্তরের কর্মচারী৷ দুপুরে খাবার খেতে যখন অফিস থেকে বেরিয়েছিলেন তিনি৷  উনার বাইক না পেয়ে হন্য হয়ে খুঁজতে থাকেন৷  তখনই মহকুমা শাসকের কার্য্যালয় সংলগ্ণ এক কোয়াটারে সিসিটিভি ফুটেজে  ধরা পড়ে যে চোর দিনদুপুরে হেলমেট মাথায় পড়ে বাইকটি  চুরি করে পালিয়ে  যায়৷ অনেক খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে তড়িঘড়ি করে সিসিটিভির ফুটেজ হাতে নিয়ে কাঞ্চনপুর  থানায় বাইকের মালিক সঞ্জয় কালওয়ার মামলা করেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি৷ প্রকাশ্য দিবালোকে বাইক চুরির ঘটনায় স্থানীয় জনগণের তীব্র ক্ষোভের সংসার হয়েছে৷

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top