News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ, কলকাতাতেও প্রতিবাদ
Image

মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ, কলকাতাতেও প্রতিবাদ

কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবাদ এবং অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত আন্দোলনকারীদের সমর্থনে শনিবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন কলকাতাতেও প্রতিবাদ-পথসভা করে।

এক বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়, দিল্লির যন্তর মন্তরে যৌন নির্যাতনের শিকার কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে যে অবস্থান চলছে, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়াবিদরা। রেস্টলিং ফেডারেশন অফ ইণ্ডিয়ার প্রেসিডেন্ট বীজ শরণ সিং, যিনি বিজেপির সাংসদ, দীর্ঘদিন ধরে মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছিল। এর প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত আন্দোলনকারীদের সমর্থনে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় কমিটি শমিবার সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল।

এরই অংশ হিসাবে কলকাতার কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে পথসভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, কলকাতা জেলা সম্পাদিকা অনন্যা নাইয়া ও সংগঠনের অন্য কর্মীরা। আওয়াজ ওঠে অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশ জুড়ে যে নারী নির্যাতন চলছে, তা বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্রীড়া ক্ষেত্রে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপর কলেজ স্কোয়ার চত্বরে একটি প্রতিবাদী মিছিল হয়।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top