News Flash

  • Home
  • দেশ
  • সর্বদা জনসেবাকেই দেশের সেবা বলে মনে করেছে বিজেপি : নরেন্দ্র মোদী
Image

সর্বদা জনসেবাকেই দেশের সেবা বলে মনে করেছে বিজেপি : নরেন্দ্র মোদী

কুদাচি, ২৯ এপ্রিল (হি.স.): বিজেপি সর্বদা জনসেবাকেই দেশের সেবা বলে মনে করেছে, সর্বদা জনসাধারণকেই জনার্দনের রূপ বলে মনে করেছে বিজেপি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের কুদাচিতে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, কর্ণাটককে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করার জন্য আগামী ১০ মে ভোট দিতে হবে আপনাদের, ডাবল ইঞ্জিন সরকার ফিরিয়ে আনার জন্য ভোট দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ডবল-ইঞ্জিন সরকারের মাধ্যমে কর্ণাটক উন্নয়নের একটি চমৎকার মডেল। বিজেপি সর্বদা ‘জন-সেবা’-কেই ‘রাষ্ট্র-সেবা’ বলে মনে করে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মোদী বলেছেন, দলিত সম্প্রদায়ের চাহিদার প্রতি কংগ্রেস সবসময়ই উদাসীন। দরিদ্র, দলিত, এসসি, এসটি অথবা কোনও সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার জন্য কংগ্রেস কখনও কিছু করেনি। শুধুমাত্র বিজেপির ডাবল-ইঞ্জিন সরকারই জনগণের ক্ষমতায়নের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য কাজ করেছে।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top