News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতাপগড়ে কচু ক্ষেতে উদ্ধার গৃহবধূর দুই টুকরো মৃতদেহ
Image

প্রতাপগড়ে কচু ক্ষেতে উদ্ধার গৃহবধূর দুই টুকরো মৃতদেহ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ কচুক্ষেত থেকে উদ্ধার নাবালিকা গৃহবধূর দু’টুকরো মৃতদেহ৷ গৃহবধূর নাম তনুজা বেগম৷ সারাদিন বহু খোঁজাখুঁজির পর রাজধানীর প্রতাপগড় সুভাষপল্লীর এক কচুক্ষেত থেকে তনুজা বেগমের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহটি দুই টুকরো করে মাটির নিচে পুঁতে রেখেছিল৷ অভিযোগের তীর স্বামী কাসেম মিঞার বিরুদ্ধে৷ ঘটনা আড়ালিয়া মুসলিম পাড়া এলাকায়৷ এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ জানা যায়, শুক্রবার সকালে ১৬ বছরের নাবালিকা গৃহবধূ তনুজা বেগমের শশুর শাশুড়ি গৃহবধুর বোনের বাড়িতে যায়৷ তনুজার খোঁজ নিয়ে জানতে পারে বোনের বাড়িতে যায়নি৷ সাথে সাথে এলাকায় ছড়িয়ে পড়ে খবর৷ গৃহবধূর শশুর বাড়িতে জমতে শুরু হয় মানুষজন৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ এলাকাবাসী এবং গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের আশঙ্কা করে স্বামীর কাসেম মিঞা গৃহবধূকে খুন করে শৌচালয়ের সেফটি ট্যাংকিতে ফেলে দিয়েছে৷ নয় মাস আগে বিয়ে হয়েছিল কাসেম এবং তনুজার৷ তারপর থেকেই পরিবারে ছিল অশান্তি৷ আর এই অশান্তির জন্য খুন হয়েছে বলে ধারণা নাবালিকা গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের৷ এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ পুলিশ তদন্ত শুরু করে৷ সারাদিন বহু খোঁজাখুঁজির পর পুলিশ সন্ধ্যার নাগাদ মৃতদেহ প্রতাপগড় সুভাষপল্লী এলাকার এক কচুক্ষেত থেকে উদ্ধার করতে সক্ষম হয়৷ মৃতদেহ দু-টুকরো করে মাটির নিচে পুঁতে রেখেছিল৷

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top