News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের পুর কর বকেয়া ৫ কোটি টাকা
Image

মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের পুর কর বকেয়া ৫ কোটি টাকা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ মহারাজগঞ্জ বাজার থেকে পুর কর বকেয়া রয়েছে ৫ কোটি টাকা৷  আগামী দিনে কড়া ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়ে একথা বলেন মেয়র দীপক মজুমদার৷
ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এ্যাসোসিয়েশ , আগরতলা পুর নিগম এবং সি এম ও ওয়েস্ট- র যৌথ উদ্যোগে শুক্রবার এন এস রোড স্থিত বানিজ্য ভবনে একাধিক ক্ষেত্রে লাইসেন্স পুনঃনবীকরণ এবং নতুন করে করার জন্য শিবির অনুষ্ঠিত হয়৷ একই সঙ্গে লিগ্যাল মেট্রোলজি সংস্থার উদ্যোগে ওজন ও পরিমাপ যন্ত্রাদী পরীক্ষণের ব্যবস্থা করা হয়৷ এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি সহ দপ্তরের আধিকারিকেরা৷ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরেও এখনো পর্যন্ত ১২ শতাংশ ব্যবসায়ীও তাদের প্রদেয় টাকা প্রদান করেনি৷  এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে৷ বকেয়া কর অনেকেই সঠিক সময়ে প্রদান করছে না৷ এটা অন্যায়৷ সার্বিক উন্নয়নে জন্য প্রত্যেক জনগণের দায়িত্ব রয়েছে৷ সরকার ও পুর নিগমকে সহায়তা করতে আহ্বান জানান মেয়র৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top