News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন
Image

সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে আজ মোহনপুরে বড় মাত্রায় নাগরিকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুফল গ্রহণ করেছেন। এই স্বাস্থ্য শিবিরে দেশের স্বনামধণ্য বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিপ্লব দেবের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় আয়ুষ্মান ভারত সহ স্বাস্থ্য নিরাপত্তার গুচ্ছ প্রকল্পে অন্তিম ব্যক্তি পর্যন্ত সুফল মিলছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার স্বরূপ আজ মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আয়োজিত সাংসদ স্বাস্থ্য শিবিরে সচেতন নাগরিকদের ব্যাপক সাড়া মিলেছে। স্বাস্থ্য দপ্তর সহ দিল্লীস্থিত বিভিন্ন স্বনামধণ্য হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, ত্রিপুরায় আরও তিন জেলায় এমনই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, আজ মোহনপুরে সহস্রাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবার সুফল গ্রহণ করেছেন। শুক্রবার প্রথম শিবির অনুষ্ঠিত হয়েছে মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। আগামীকাল খোয়াই টাউন হলে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। তেমনি ৩০ এপ্রিল শান্তির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়েও মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top