News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ অপেক্ষার পর ফের কাজ শুরু ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতে
Image

দীর্ঘ অপেক্ষার পর ফের কাজ শুরু ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷  দীর্ঘ অপেক্ষার পর পঞ্চায়েত গঠন হল ফুলবাড়ীকান্দি পঞ্চায়েত৷ ভোটাভোটিতে ৭-৪ ভোটে জয়ী হয়ে নাজমুল হক প্রধান হিসেবে ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করেন৷  
ঊনকোটি জেলার গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল করে শাসক দল বিজেপি৷  মোট ১১ আসন বিশিষ্ট ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতে ৮ আসনে জয়যুক্ত হয় শাসক দল৷  বিরোধী কংগ্রেস দল তিনটি আসনে সীমাবদ্ধ থাকে৷ কিন্তু দেড় বছরের মাথায় প্রধান সুন্দর মিয়ার বিরুদ্ধে স্বদলীয় ৪ সদস্য অনাস্থা আনেন৷ অনাস্থা ভোটে সরকারি নিয়ম অনুসারে ভোটাভোটিতে কংগ্রেসের তিন ও বিক্ষুব্ধ বিজেপির ৪ সদস্যের ভোটে প্রধান হেরে যান যার৷ এর পর থেকেই দীর্ঘ দেড় বছর পঞ্চায়েতের কাজ অচল হয়ে পড়ে৷  হাইকোর্টের দারস্থ হয় বিক্ষুব্ধ বিজেপির চার সদস্য৷ দীর্ঘ আইনি লড়ার পর উচ্চ আদালত থেকে বিক্ষুব্ধ চার বিজেপির সদস্য পদ পুনরায় বহাল থাকায় শুক্রবার  ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের অফিস গৃহে প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে ভোটাভোটিতে ৭-৪ ভোটে জয়ী হয়ে নাজমুল হক প্রধান হিসেবে ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করেন৷  

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top