News Flash

Image

ধলাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই


ধলাই (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার ধলাই পানিভরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে ।

অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে জনৈক আবুল হুসেন, মৃদুল নাথ এবং অমরেশ নাথের দোকান । ক্ষয়ক্ষতি পরিমান দশ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।

জানা গেছে যে, অগ্নিকান্ডে জনৈক আবুল হুসেনের দোকান ঘর, দুইটি ডিজেল অটো রিক্সা, একটি জেনারেটর সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় । জনৈক মৃদুল নাথের ষ্টেশনারি দোকানটিও সম্পূর্ণ ভস্মিভূত হয় অগ্নিকান্ডে । জনৈক অমরেশ নাথের মা কালী হোটেলও আংশিক ক্ষতিগ্রস্ত হয় ।

রাতে ধলাই থেকে অগ্নিনির্বাপক বাহিনী দুটি ইঞ্জিন নিয়ে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে । তবে অগ্নিকাণ্ডের কোন কারন জানা যায়নি ।

ব্যক্তিগত আক্রোশ মিটাতে কোন দুষ্কৃতিকারী এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠছে ।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top