News Flash

Image

২ মে থেকে রাজ্য বিধানসভা কমিটির বরাক উপত্যকার তিন জেলাস্পট স্টাডি ট্যুর


শিলচর (অসম) ২৭ এপ্রিল (হি.স.) : অসম বিধানসভার চেয়ারম্যান এবং ৭ (সাত) জন কর্মকর্তা সহ ২৫ (পঁচিশ) জন সম্মানিত সদস্য নিয়ে গঠিত অসম বিধানসভার একটি দল আগামী ২ থেকে ৫ মে তারিখ পর্যন্ত কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় স্পট স্টাডি ট্যুর করতে শিলচর আসছেন ।

২০২২- ২৩ অর্থ বছরের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, খাদ্য ও অসামরিক সরবরাহ, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, পরিবেশ ও বন বিভাগ, খনি ও খনিজ বিভাগ, বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ কমিটির সুপারিশগুলির উপর পদক্ষেপ নেওয়া রিপোর্ট পরীক্ষা করা হবে ।

আগামী ২ মে বিকেল ৬ টা ৩০ মিনিটে দলটি শিলচর এসে পৌঁছাবে এবং শিলচরে সার্কিট হাউসে অবস্থান করবেন । পরদিন ৩ মে তারিখে দলটি কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ে সকাল ১০ টায় কাছাড় জেলা উপায়ুক্ত এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে । এই বিভাগগুলোর মধ্যে রয়েছে আবগারি বিভাগ, জিএডি (এই স্কিমগুলিতে PWD-এর সাথে যেখানে PWD ও অংশ নিচ্ছে) খাদ্য ও অসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগ, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, পরিবেশ ও বন বিভাগ, খনি ও খনিজ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ।

আগামী ৪ মে তারিখে দলটি করিমগঞ্জ এবং ৫ মে হাইলাকান্দি যাবেন এবং অনুরূপ বৈঠক অনুষ্ঠিত করে তারা আবার গুয়াহাটি ফিরে যাবেন ।

Releated Posts

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top