News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ভোট অন একাউন্ট গৃহীত

চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ভোট অন একাউন্ট গৃহীত

আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট গৃহীত হয়েছে ।এ–বিষয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। তাই ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট মঞ্জুর করেছে। সেই মোতাবেক পুর নিগমও আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করেছিল। আজ তা গৃহীত হয়েছে।

তিনি এদিন বলেন, চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে ১৮১ কোটি ৮৮ লক্ষ টাকা পুর নিগমের আয় হবে বলে অনুমান করা হচ্ছে। ফলে ঘাটতি দেখা দেবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা। মেয়র বলেন, বাজেটে খাটতি দেখা দেবে না। কারণ, রাজস্ব আদায় ও করের শেয়ার বাবদ ওই ঘাটতি পূরন হয়ে যাবে।

তাঁর দাবি, ভোট অন একাউন্ট–এ বরাদ্দ অর্থে শহরবাসীর উন্নয়ন এবং পরিবেশকে সুন্দর, স্বচ্ছ ও যানজট মুক্ত করার লক্ষ্যে পুর নিগমের কাজ করবে।

সাথে তাঁর দাবি , ওই অর্থে শহরবাসীকে জল যন্ত্রনা থেকে মুক্তি দিতে অতি দ্রুততার সঙ্গে চলছে আখাউড়া এবং কালাপানিয়ার ড্রেইনগুলোর কাজ। পাশাপাশি শহরে বে-আইনি দখলদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top