News Flash

  • Home
  • বিনোদন
  • নরম পানীয়ের বিজ্ঞাপনের জেরে বিতর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকি
Image

নরম পানীয়ের বিজ্ঞাপনের জেরে বিতর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকি

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মানের অভিযোগ উঠল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় পুলিশে অভিযোগ জানিয়েছেন।

ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে বাংলায় একটি প্রবাদ আছে, ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়।‘ এই প্রবাদের অনুকরণেই বিজ্ঞাপনের বাংলা ভার্সানের সংলাপে বলা হয়, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে।‘ বিষয়টিকে ঠাট্টা হিসেবে দাবি করা হয় এবং তাতে নওয়াজউদ্দিনকে হাসতে দেখা যায়। এতেই আপত্তি আইনজীবী দিব্যায়নের। তাঁর ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনটির হিন্দি ভার্সান নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু, বিজ্ঞাপনের বাংলা ভার্সানে বাঙালিদের অপমান করা হয়েছে এবং তা বাঙালির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ। শুধু নওয়াজই নন, ঠান্ডা পানীয় সংস্থার সিইওর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও প্রকাশ্যে ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে ওই সংস্থা। টুইটে সংস্থার তরফে জানানো হয়, ‘এই ধরনের বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য তারা তীব্র অনুশোচনা অনুভব করছে। বিষয়টি অনিচ্ছাকৃত এবং সমস্ত বাংলা প্রচার মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।‘

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top