News Flash

Image

ব্রাউন সুগার সহ ধৃত এক

আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধর্মনগর থেকে রেলে চেপে যাওয়ার সময় আমবাসা মহকুমায় কুলাইয়ের বাসিন্দা গৌতম চক্রবর্তীকে ১৪ গ্রাম ব্রাউন সুগার সহ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আটক করেছে।


এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে শিলচর-আগরতলা ট্রেনে তল্লাশি করে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধর্মনগর স্টেশন থেকে আমবাসা মহকুমায় কুলাইয়ের বাসিন্দা গৌতম চক্রবর্তী ওই নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল। তাকে তল্লাশি করে একটি প্যাকেটে সাবানের বাক্সের ভেতরে ১৪ গ্রাম ব্রাউন সুগার মিলেছে।
তিনি বলেন, ধৃত নেশা সামগ্রী পাচারকারীকে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top