News Flash

  • Home
  • প্রধান খবর
  • “আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না’’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Image

“আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না’’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’

মঙ্গলবার কলকাতা হাই কোর্ট চত্বরে নানা গুঞ্জনের মধ্যেই যাবতীয় জল্পনার জবাব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর ২টোর সময় এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’

কোন লড়াইয়ের কথা বলছেন বিচারপতি? গত এক সপ্তাহে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টিকেই বিচারপতি ‘লড়াই’ বলতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় নিয়েই মন্তব্য করেছেন বিচারপতি।

তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।’’

আসলে মঙ্গলবার আদালতের প্রথমার্ধে এজলাসে বসেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। সম্ভবত তাঁর অনুপস্থিতি নিয়ে আদালত চত্বরে হওয়া কোনও জল্পনা কানে এসেছিল বিচারপতির। তা নিয়েই আদালতে এসে ক্ষোভ জানান তিনি। দুপুর ২টোর সময় এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটে গিয়েছে। কিন্তু আমি পদত্যাগ করছি না।’’

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top