News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনিকে তালাবন্দী করলেন এলাকাবাসী
Image

খোয়াইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনিকে তালাবন্দী করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ একাংশ অঙ্গনওয়াড়ি কর্মীর চরম গাফিলতির কারণে মার খাচ্ছে ব্যাবস্থা পনা৷ সোমবার সকালে খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সিধু কানু পল্লী অঙ্গনারী কেন্দ্রে দিদিমণি দেবা সুধা দেবীকে তালা বন্দী করে রেখে ক্ষোভ জানায় অভিভাবকেরা৷
পরিকাঠামোর উন্নয়ন, প্রাক-প্রাথমিক শিক্ষাকে জোরদার করা-সহ রাজ্যের অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে ঢেলে যেখানে রাত দিন এক করে কাজ করছে দপ্তর, সেখানে একাংশ অঙ্গনওয়াড়ি কর্মীর চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে৷ যার কারণে প্রতিনিয়তই বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষোভ- এ ফেটে পড়েন সাধারণ মানুষ৷ সোমবার সকালে  খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সিধু কানু পল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি দেবা সুধা দেবীকে অঙ্গনওয়াডি সেন্টারে তালা বন্দী করে রাখেন এলাকাবাসীরা৷ এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত সেন্টারে নিজের মর্জি মাফিক আসেন, এই সেন্টারের শিশুদের  জন্য বরাদ্দকৃত খাবারগুলি ঠিকঠাকভাবে দেন না৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top