News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয়াদিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশুউন্নয়ন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী
Image

নয়াদিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশুউন্নয়ন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷  মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ম’তি ইরানীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাতের সময় রাজ্যের মহিলা ও শিশুদের কল্যাণে যে সমস্ত প্রস্তাব কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে বিবেচনাধীন রয়েছে সেগুলোর অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী শ্রী সাহা কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷
সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহ বন্ধ রয়েছে সেগুলো দ্রত চালু করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন৷ তাছাড়াও মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি সার্ভিস স্কিমের অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও অনুরোধ জানান৷ রাজ্যের প্রত্যন্ত এলাকার অ্যাসপিরেশনাল ব্লক রইস্যাবাড়ি, শিলাছড়ি এবং গঙ্গানগর আর ডি ব্লকে তিনটি নতুন আই সি ডি এস প্রজেক্ট চালু করার জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছে তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয়মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি সার্ভিস স্কিমের অধীনে অতিরিক্ত পুষ্টি প্রদানের ক্ষেত্রে মূল্য সংশোধন এবং হার বৃদ্ধি করা, মহিলা ও শিশুদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top