News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেট সাব্রুমকে ১০ উইকেটে হারিয়ে দারুন সূচনা বিশালগড়ের
Image

মহিলা ক্রিকেট সাব্রুমকে ১০ উইকেটে হারিয়ে দারুন সূচনা বিশালগড়ের

সাব্রুম:-‌ ৬১/‌৯(১৩.২)

বিশালগড়:-‌ ৬২/‌০(৬.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।শক্তির বিচারে ছিলো অনেক এগিয়ে। ত্রিপুরা দলের একঝাঁক ক্রিকেটারদের নিয়ে গড়া বিশালগড় মহকুমা অনেকটা অনায়াসেই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে যায়। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার শিউলি চক্রবর্তী এবং ইন্দ্র রাণী জমাতিয়ার হাত ধরে। রাজ্য সিনির মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিশালগড় মহকুমা ১০ উইকেটে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। বিজয়ী দলের শিউলি চক্রবর্তী ৪ উইকেট এবং ইন্দ্ররাণী জমাতিয়া ৩৬ রান করেছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে সাব্রুম মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানান বিশালগড়ের অধিনায়িকা। বিশালগড়ের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে তেমনভাবে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি সাব্রুম মহকুমার ব্যাটসম্যান-‌রা। দল ১৩.‌২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬১ রান করতে সক্ষম হয়। শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েম দলের ওপেনার সুপর্ণা বনিক। দলের পক্ষে দলনায়িকা প্রীয়া ত্রিপুরা ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং বিণা লক্ষ্মী ত্রিপুরা ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ওইদুজন ছাড়া সাব্রুম মহকুমার কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। বিশালগড়ের পক্ষে শিউলি চক্রবর্তী (‌৪/‌১১) এবং অশ্মিতা দাস (‌২/‌১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশালগড় ৩৮ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইন্দ্ররাণী জমাতিয়া ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং অম্বিকা দেবনাথ ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। আজ বিশালগড় মহকুমা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে। ‌‌ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে আজ সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top