নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ একসাথে দুই বিধায়িকার মন্দির পরিদর্শন৷ দুই বিধায়িকা সপরিবারে কসবেশ্বরী মায়ের মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন৷
রবিবার কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার এবং সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্ণা দাস পাল একসাথে কমলা সাগর স্থিত কসবেশ্বরী মায়ের মন্দিরে পরিদর্শনে যান৷ এদিন দুই বিধায়িকা সপরিবারে কসবেশ্বরী মায়ের মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন৷ দুই বিধায়িকা মায়ের মন্দিরের পূজা শেষে মন্দিরে আসা অন্যান্য পুণ্যার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন৷ তার পাশাপাশি এদিন দুই বিধায়িকা ভারত বাংলা সীমান্তের মনোরম দৃশ্যও উপভোগ করেন৷ দুই বিধায়িকা জানিয়েছেন অত্যন্ত কর্মব্যস্ততার পরেও একটু সুযোগ করে রাজ্যবাসীর মঙ্গল কামনায় তারা কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে এসেছেন৷

কসবা কালীবাড়িতে পুজা দিলেন দুই বিধায়িকা
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















